| Intro | artista indio |
| Was |
Actor Musician Athlete Football player Association football player Stage actor Guitarist |
| From | India |
| Type |
Film, TV, Stage & Radio Music Sports |
| Gender | male |
| Birth | 1929, Kolkata |
| Death |
23 September 2001 (aged 72 years) |
বটুক নন্দী (জন্ম: ১৯২৯ – মৃত্যু: ২৩ সেপ্টেম্বর ২০০১) একজন জনপ্রিয় গিটার শিল্পী, অভিনেতা ও ফুটবলার ।
বটুক নন্দীর আদি নিবাস বর্ধমান । তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন । ব্যবসায়ী পরিবারের সন্তান হয়েও ছোটোবেলা থেকে খেলাধূলা, গানবাজনা, নাটক নিয়েই কাটিয়েছেন । ১৯৪০-এর দশকে মোহনবাগানের গোলরক্ষক ছিলেন । পরে যুক্ত হন অভিনয় জগতে । তিনি নীতিশ মুখোপাধ্যায়, কমল মিত্র এবং মলিনা দেবীর সাথে বহু নাটকে অভিনয় করেছেন । প্রায় দশবছর অভিনয় এবং প্রাইভেট টিউশনি করে ১৯৫৩ খ্রিস্টাব্দ থেকে গিটার সঙ্গীতে অংশগ্রহণ করেন । তিনি দেবব্রত বিশ্বাসের কাছে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা করেছিলেন । ১৯৫৬ খ্রিস্টাব্দে প্রথম গিটার সঙ্গীত রেকর্ড করেন মেগাফোন কম্পানি থেকে । তাঁর অ্যালবামের সংখ্যা প্রায় ৪০টি । রবীন্দ্রসঙ্গীতের প্রায় বাইশটি অ্যালবাম তাঁর অন্যতম কাজ । উত্তমকুমার অভিনীত ছবির গানেই ছিল তাঁর বেশি জনপ্রিয়তা । ষাটের দশকের গোড়ায় গঠিত অর্কেষ্ট্রা পার্টি স্যাবসের প্রতিষ্ঠাতা । তাঁর নিজের প্রতিষ্ঠান ছিল সুরবাহার ।
তথ্যসূত্র
- সংসদ বাঙালি চরিতাভিধান – দ্বিতীয় খণ্ডের সংযোজন – সাহিত্য সংসদ