| Was |
Revolutionary Writer |
| From | India |
| Type |
Activism Literature Military |
| Gender | male |
| Birth | 7 March 1907 |
| Death |
16 December 1987 (aged 80 years) |
| Politics | Communist Party of India |
অখিলচন্দ্র নন্দী ( ৭ মার্চ ১৯০৭ – ১৬ ডিসেম্বর ১৯৮৭) একজন ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী।
বংশ পরিচয়
বাংলাদেশের ব্রাহ্মণবাড়ীয়া জেলার কালিকচ্ছ গ্রামে তার জন্ম। এই এলাকার নন্দী বংশ সুপরিচিত। ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে কালিকচ্ছ গ্রামের নন্দী বংশের অনেকেই অংশগ্রহণ করেছিলেন। প্রখ্যাত বাঙালী সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীও একই বংশের ব্যক্তি। অখিলচন্দ্র নন্দীর স্ত্রী শেফালী নন্দী একজন লেখিকা।
বিপ্লবী আন্দোলন
কৈশোরকাল থেকেই স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন অখিলচন্দ্র। কুমিল্লা শহরের মহিলারা একটা সময় স্বাধীনতা সংগ্রামে ব্যাপকহারে অংশগ্রহণ করেছিলেন তারই সক্রিয় সহযোগীতায়। দুই মহিলা বিপ্লবী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী কুমিল্লার ম্যাজিস্ট্রেট স্টিভেন্সকে হত্যা করেন, একাজে সাহায্যকারী ছিলেন তিনি। স্টিভেন্স হত্যা মামলায় তিনি ধরা পড়েন ও আট বছর কারারুদ্ধ থাকেন। জেলে থাকাকালীন বি.এ পাশ করেন অখিলচন্দ্র।
পরবর্তী জীবন
জেল থেকে মুক্তিলাভ করে সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলনের পথ পরিহার করেন ও মার্ক্সবাদে আকৃষ্ট হন তিনি। ১৯৩৯ সালে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেছিলেন। স্বাধীনতার পর পিসি চ্যাটার্জী এন্ড কোম্পানিতে কাজ করতেন। এছাড়াও বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত ছিলেন। একটি জীবনীমূলক বই লিখেছেন যার নাম ‘বিপ্লবীর স্মৃতিচারণ‘।
মৃত্যু
১৬ ডিসেম্বর, ১৯৮৫ সালে তিনি মারা যান।